Daily Gazipur Online

প্রধানমন্ত্রীর তহবিলে ১ কোটি টাকা দেবে চবি

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মহামারী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি টাকার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
রোববার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের এফসি ও সিন্ডিকেট সদস্যদের অনুমতিক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতের ব্যয় কমিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা এ অনুদান দেবো । আজ অথবা আগামীকাল এ অনুদান প্রধানমন্ত্রীর তহবিলে হস্তান্তর করা হবে।