Daily Gazipur Online

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা আজ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। আজ রোববার শুরু হয়ে চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। সারাদেশে মোট ৭ হাজার ৪৭০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে দেশের বাইরে রয়েছে ৮টি দেশে ১২টি কেন্দ্র। প্রথম দিন ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। ৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ ছাত্র-ছাত্রী অংশ নেবে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১১ লাখ ৮১ হাজার ৩শ ও ছাত্রী সংখ্যা ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮৭ হাজার ৮২ এবং ছাত্রী সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ২৮৯ জন। দেশের বাইরে পরীক্ষার্থীর সংখ্যা ৬১৫ জন। দেশের দুর্গম এলাকার ১৮৪ টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে।