ডেইলি গাজীপুর প্রতিবেদক : স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন এর উদ্যোগে ১৬ অক্টোবর বুধবার বিকেলে বাংলাদেশ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী, শাহবাগ, ঢাকার শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে, “ফকির লালন শাহ এর জীবন, কর্ম ও সঙ্গীত সাধনা” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্বর্ধনা ও লালন সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত। সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিএন বাংলার সাবেক প্রধান উপদেষ্টা জি. এম. শামসুল হুদা, বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক জাহানারা তোফায়েল, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী আলহাজ্ব প্রফেসর নুরজাহান বেগম, বিশিষ্ট শিক্ষাবিদ রোটারিয়ান কবি নাসিমা বানু, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ শামীম আলম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ রবিউল ইসলাম রবি, বাংলাদেশী নারীদের মধ্যে জাপানে কারাতে প্রথম ব্লাক বেল্ট অর্জনকারী শামীমা আখ্তার তুলি, বিশিষ্ট কবি শ্যামলী মন্ডল এবং অধ্যক্ষ গোলসান আরা বেগম। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী কাজল রেখা, লাইলী দেওয়ান, জে.বি ঝর্ণা, রহীমা চৌধুরী, সুবির বর্দ্ধন, মিষ্টি মমতা, সন্ধ্যা রাণী গোস্বামী, দিলরুবা নাসরিন, আজমা সুরাইয়া শিল্পী, মেরী রহমান, মিতালী বর্ষা, মশিউর খান, আঁখি আক্তার, মেঘলা সরকার, শাকিলা চৌধুরী, শাহাবুদ্দিন, পাপ্পু, প্রিয়া, সুবর্ণা হালদার এবং শিশু শিল্পী এস. আলামিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন করবেন সংগঠনের সভাপতি লায়ন এ্যাড. মোঃ রবিউল হোসেন রবি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম।