ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি): আজ ৮ জুন ২০২২,বুধবার বিকেলে টঙ্গীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা ডাঃ নাজিম উদ্দিন আহমেদ। উক্ত প্রতিনিধি সভায় সম্প্রতিকালের প্রেক্ষাপটে এবং আগামী ২০২৩ এর নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার ঘোষণা দেয়া হয়। তৃণমূল জনতা পার্টির কেন্দ্রীয় সকল পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন জেলা ও মহানগর সভাপতি/সাধারণ সম্পাদককে প্রতিনিধি সভায় যোগদানের জন্য চেয়ারম্যানের পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়।
বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির প্রতিনিধি সভা আজ
