নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বান্দরবানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর,২০২৫) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৯। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২২.০৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২.৫১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। উত্তপত্তিস্থল থেকে বান্দরবান সদরের দূরত্ব ২৮৬ কিলোমিটার।
বান্দরবানে ভূমিকম্প অনুভূত
