স্টাফ রিপোর্টার : নেত্রকোনা-৪ (মদন- মোহনগঞ্জ- খালিয়াজুরী) আসনে জাতীয়তাবাদী দলের [বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি, ২০২৬) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।
এসময় তিনি জানান, নেত্রকোনার ৫টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। বাছাইকালে ৫ জনের স্থগিত, ৫ জনের বাতিল ও ২০ জনের মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়।
উল্লেখ্য, নেত্রকোণার এই ৫টি আসনে ৩০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার মধ্যে ২০ জনের মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়।
বাবর এবং তার স্ত্রী শ্রাবণীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
