স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী দলের (বিএনপি)র নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমকে দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে।
শুক্রবার (০৯ জানুয়ারি, ২০২৬) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমকে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দলকে শক্তিশালী করতে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে দল আশা রাখেন বলেও বিবৃতিতে বলা হয়েছে।
বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিম উদ্দিন আলম
