Daily Gazipur Online

বিএসএমএমইউতে পরীক্ষায় অনলাইন নিবন্ধন চালু

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্যাথলজি বিভাগে আসা রোগীদের জন্য অনলাইন নিবন্ধন (রেজিস্ট্রেশন) কার্যক্রম চালু করা হয়েছে। এতে হাসপাতালটিতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-২ এ এই কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিভাগটিতে কর্মরত সবাই নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এখানকার প্যাথলজি বিভাগের পরীক্ষার ফলাফল দেশ সেরা।
প্যাথলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান জানান, চলতি বছর প্যাথলজি বিভাগে ৩৮ হাজার ৭২৯ জন রোগীকে পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সেবা দেওয়া হয়েছে।