নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশ এলাকায় আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত সকল প্রকার ড্রোন উড্ডয়ন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক-এর জনসংযোগ বিভাগ গতকাল শুক্রবার ১৯ ডিসেম্বর, ২০২৫ এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ড্রোন উড্ডয়ন নিষিদ্ধসহ অনুমোদনহীন ড্রোন উড্ডয়নের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
বিমানবন্দর বিমানবন্দর ও আশপাশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
