Daily Gazipur Online

বিশ্বের সর্বোচ্চ গতিসম্পন্ন ট্রেনের ৫ গুরুত্বপূর্ণ তথ্য

ডেইলি গাজীপুরআন্তর্জাতিক ডেস্ক : গতির কারণে খ্যাতি রয়েছে জাপানের সিনকানসেন সিরিজের রেল সেবার। ওই সিরিজের আলফা-এক্স সংস্করণের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। ঘণ্টায় ৪০০ কিলোমিটার গতিসম্পন্ন ওই বুলেট ট্রেন ভবিষ্যতে এই সেবাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আলফা এক্স সম্পর্কে প্রয়োজনীয় পাঁচ তথ্য তুলে ধরা হলোÑ
১. থামাটাও গুরুত্বপূর্ণ। নতুন বুলেট ট্রেনটির ছাদে থাকবে এয়ার ব্রেক আর লাইনের কাছে ম্যাগনেটিক প্লেট ব্যবহার করে এর গতি কমিয়ে আনা হবে। সাথে থাকবে প্রথাগত ব্রেকও।
২. বাঁক নেওয়ার সময় স্থিতিশীল রাখা এবং ভারসাম্য এবং যাত্রীদের আরাম বজায় রাখতে ট্রেনটিতে থাকবে দাম্পার এবং এয়ার সাসপেনশন।
৩. আলফা এক্স ট্রেনে থাকবে যুদ্ধকালীন কর্মকাÐের উপযোগী উন্নত ল্যাব।
৪. জেআর-এর ই৫ প্লাটফর্মের ওপর ভিত্তি করে বানানো হয়েছে এই ট্রেন। এই প্লাটফর্ম দিয়েই জাপানের প্রধান রুট চলে থাকে।
৫. ট্রেন, নিয়ন্ত্রণ কেন্দ্র, রক্ষণাবেক্ষণ সুবিধা এবং কর্মীদের মধ্যে ডাটা সংযোগ ঘটাবে রেল কোম্পানি জেআর ইস্ট। এর উদ্দেশ্য হলো কর্মদক্ষতা পর্যবেক্ষণ এবং কাঙ্খিত মাত্রায় ট্রেন পরিচালনা করা।
পরীক্ষামূলক যাত্রার সময় আলফা এক্স বিশ্বের সবচেয়ে দ্রæতগতির ট্রেন হিসেবে বিবেচিত হলেও যাত্রী পরিবহনে যুক্ত হওয়ার পর অবশ্য এই তকমা হারাতে হতে পারে তাকে। কারণ টোকিও ও নাগোয়ার মধ্যে তৈরি হচ্ছে নতুন ম্যাগনেটিক লাইন। ২০২৭ সাল নাগাদ এটি চালু হবে। মূলত গভীর টানেলের মধ্য দিয়ে যাওয়া এই লাইনে ম্যাগনেটিক ট্রেন চলবে ঘণ্টায় ৫০৫ কিলোমিটার গতিতে। এর ফলে দুই শহরের যাতায়াতের সময় কমে যাবে ৪০ মিনিট। বর্তমানে দুই শহরে যাতায়াতে সময় লাগে ১১০ মিনিট।