নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আরোগ্যলাভের জন্য দেশবাসীর কাছে মমতাময়ী মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ রবিবার (২৮ ডিসেম্বর, ২০২৫) সকালে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে তারেক রহমানের দোয়া চাওয়ার কথা জানানো হয়।
এর আগে, শনিবার দিবাগত রাত ১২টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে
মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ হাসপাতালে এসেছিলেন। হাসপাতালে আগত রোগীরা যাতে চিকিৎসা সঠিকভাবে নিতে পারে, সেজন্য উনি অত্যন্ত কনসার্ন শো করেছেন। সেজন্য দলীয় নেতাকর্মীকে উনি নির্দেশ দিয়েছেন এবং অনুরোধ করেছেন যাতে এই হসপিটালে চিকিৎসার জন্য যেসব রোগী আছেন, তাদের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাতেও যাতে ব্যাঘাত না হয়, সেজন্য সবাই যাতে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে।
ব্রিফিংকালে ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, সর্বোচ্চ মেধা দিয়ে দেশের এবং বিদেশের চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন। উনার সুস্থতার জন্য আমরা মহান রাব্বুল আলামীনের কাছে যেমন সাহায্য ও রহমত চাই। সেই সঙ্গে আমরা দেশবাসীর কাছেও দেশনেত্রীর সুস্থতার জন্য, পরিবারের পক্ষ থেকে বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দোয়া চাই।
মমতাময়ী মায়ের জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান
