Daily Gazipur Online

মিরপুর শেওড়াপাড়ায় গ্যাস লাইনের আগুন নিয়ন্ত্রনে

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানী মিরপুরের শেওড়াপাড়ার ইকবাল রোডে গ্যাসের পাইপ লাইনে লাগা আগুন নিয়ন্ত্রনে এসেছে।
আজ শুক্রবার ভোর ৪টা ৪০ মিনিটের দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম আজ গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,মিরপুরের শেওড়াপাড়ার ইকবাল রোডে তিতাস গ্যাসের লোকজন গ্যাসের পাইপ লাইনে নির্মাণ কাজ করার সময় হঠাৎ করে গ্যাসের পাইপ লাইন ফেলে যায়। এসময় সিগারেটের আগুন থেকে ওই লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকান্ডের খবর পেয়ে মিরপুর থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। পরবর্তীতে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আজ সকাল ৭টা ৪০ মিনিটের দিকে দি লাইফ সেভিং ফোর্সের কর্মীরা আগুন পুরোপুরি ভাবে নির্বাপন করা হয়।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা গনমাধ্যমকে আরও বলেন, সিগারেটের ফেলা আগুন থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচেছ।এতে, হতাহতের কোন ঘটনা ঘটেনি।