নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, নবীনগর পৌরসভার রূপকার, নবীনগর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক সংসদ সদস্য নবীনগর উন্নয়ন তারকা, মজলুম জননেতা মরহুম অ্যাডভোকেট আবদুল লতিফ-এর আজ রবিবার (১৭/১১)১৮তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে নবীনগর পৌরসভা,নবীনগর মহিলা কলেজ ও মরহুমের নিজ এলাকায় সলিমগঞ্জ ডিগ্রী কলেজে এক স্মরণসভা ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে।