Daily Gazipur Online

মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজে বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাক আহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুজ্জামান খান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিংবডির অভিভাবক সদস্য আব্দুল হান্নান সরকার। এ সময় প্রতিষ্ঠানের প্রভাতী, স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, চেয়ার খেলা, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।