রেদোয়ানুল ইসলাম
দেখো আজ পশ্চিমের আকাশ
হয়েছে লাল আমার ভাইয়ের রক্তে।
দেখো আজ পশ্চিমের আকাশে
আমার ভাইয়ের যন্ত্রণার কালো ধোয়া উড়ে।
আকাশ,মাটি আজ সবই লাল
আমার ভাইয়ের রক্তে
বায়ান্ন বা একাত্তর নয়
এ যেন চব্বিশের চেতনার রঙ।
পথে-ঘাটে আজ মানুষরূপী
অমানুষের পদাচরণ
তাদের কাছে বুক পেতে দেয়
আমার সাহসী ভাইয়েরা।
আকাশ আজ হয়েছে লাল
পথ ভিজে গেছে রক্তে
ভাইয়েরা আমার আবার এসো
বরকত,সালাম হয়ে।
