এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর চকবাজার এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরির এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) এর সদস্যরা। তার নাম আবুল খায়ের ওরফে মো. তুহিন ইসলাম (৩৩)। এ সময় তার কাছ থেকে ১১৮টি উগ্রবাদী লিফলেট, দুইটি উগ্রবাদী বই, একটি ল্যাপটপ এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর চকবাজার থানার পূর্ব ইসলামবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
বুধবার রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো: মিজানুর রহমান ভুঁইয়া আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি র্যাবকে জানিয়েছে, হিযবুত তাহরির মিডিয়া সেলের লিফলেট তৈরি ও প্রচার কাজে সক্রিয়ভাবে জড়িত সে। তারা মানুষের কাছে বিভিন্ন প্রকার উগ্রবাদী বই ও লিফলেট বিতরণে করে থাকে।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে বিরূপ ধারণা দিয়ে সাধারণ মানুষকে উগ্রবাদী কর্মকান্ডে উদ্বুদ্ধ করে। তার বিরুদ্বে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।