Daily Gazipur Online

রাজধানীতে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ ৩জন আটক

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর বিভিন্ন এলাকায় গোপনে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাৎক্ষনিক ভাবে আটককৃতদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বুধবার দিবাগত রাতে রাজধানীর নিউমার্কেট, তুরাগ ও শাহ আলী পৃথক তিন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদরদপ্তর থেকে পাঠানো এক মেঠো বার্তায় এসব তথ্য জানানো হয়।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ইমরান খান জানান, রাজধানীর নিউমার্কেট, তুরাগ ও শাহ আলী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ভিওআইপি সরঞ্জামসহ ৩ জনকে আটক করা হয়েছে।
এবিষয়ে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।