Daily Gazipur Online

রাজশাহী মহানগরীর ১৮ নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের জোরালো দাবি উঠেছে

মোঃ সোহেল রানা রাজশাহী: এলাকাবাসীর একটি বড় অংশ কাউন্সিলর পদে ইঞ্জিনিয়ার মোঃ আরিফুজ্জামান সোহেল কে দেখতে চায় বলে জানা গেছে। তরুণ, শিক্ষিত ও প্রযুক্তিবান্ধব নেতৃত্বের প্রত্যাশায় এলাকায় চলছে ব্যাপক আলোচনা।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ১৮ নং ওয়ার্ড দীর্ঘদিন ধরে নানা নাগরিক সমস্যায় জর্জরিত—ড্রেনেজ সংকট, সড়ক সংস্কারের ধীরগতি, মশার উপদ্রব, পরিচ্ছন্নতার অভাবসহ বিভিন্ন ইস্যুতে ক্ষোভ রয়েছে। তাদের মতে, সময়ের সাথে তাল মিলিয়ে “ডিজিটাল ও জবাবদিহিমূলক” নেতৃত্ব এখন সময়ের দাবি, আর সেই প্রত্যাশার নাম আরিফুজ্জামান সোহেল এলাকার একাধিক ভোটার বলেন,“আমরা এমন কাউন্সিলর চাই, যিনি আমাদের পাশে থাকবেন, সমস্যা শুনবেন এবং দ্রুত সমাধান করবেন। মোঃ ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল সেই যোগ্যতাই রাখেন।”
স্থানীয় তরুণদের দাবি, ওয়ার্ডকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবার আওতায় আনতে নতুন ভাবনার প্রয়োজন। নাগরিক সেবা অনলাইনে আনা, অভিযোগ ব্যবস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম এবং উন্নয়নমূলক কাজ করতে বদ্ধপরিকর এই নেতা এবং আরিফুজ্জামান সোহেল আপনাদের সন্তান আপনাদেরই ভাই, তিনি বলেন ১৮ নং ওয়ার্ড অবহেলিত ওয়ার্ড এবারে আমরা আরিফুজ্জামান সোহেলকে কাউন্সিলর হিসেবে দেখতে চাই ১৮ নং অত্র এলাকাবাসী।