Daily Gazipur Online

রূপনগরে শতাধিক পরিবারের মাঝে এলিট ফোর্স র‌্যাবের খাদ্য সামগ্রী বিতরন

এস, এম, মনির হোসেন জীবন : বর্তমানে দেশে চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তার প্রতিরোধে রাজধানীর রূপনগর থানা এলাকায় প্রায় শতাধিক দরিদ্র দিনমজুর, শ্রমজীবি, খেটে খাওয়া ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং অন্যান্য আনুসাঙ্গিক দ্রব্য আজ এলিট ফোর্স বাহিনী (র‌্যাব- ৪) এর পক্ষ থেকে বিতরন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এসব তথ্য নিশ্চিত করেছেন।
র‌্যাব-৪ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) অতিরিক্ত ডিআইজি, মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
তিনি বলেন, রাজধানীসহ সারা দেশে চলমান কর্মকান্ডের অংশ হিসেবে নিয়মিত র‌্যাব-৪ এর আওতাধীন বিভিন্ন এলাকায় রোবাস্ট প্রেট্রলিং এর মাধ্যমে মাইকিং করে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া সামাজিক দূরত্ব বাজায় রেখে প্রয়োজনীয় কর্মকান্ড ও রাস্তায় চলাচল করতে বলা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমনে ভিতিকর ও মিথ্যা গুজব প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হচেছ।
মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, র‌্যাব-৪ এর আওতাধীন ঝুকিপূর্ন টোলারবাগ এলাকায় পুলিশকে সহযোগীতার পাশাপাশি সরকার কর্তৃক ঘোষিত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি থাকা সময়ে যাতে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে তারা জন্য রোবাস্ট প্রেট্রল অব্যাহত আছে এবং থাকবে।
তিনি আরও বলেন, করোনা ভাইরাস এর বিস্তার রোধে পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসাবে র‌্যাব-৪ এর বিভিন্ন এলাকায় হ্যান্ড ওয়াশ পয়েন্ট স্থাপন করা হয়েছে। প্রতিদিন র‌্যাব-৪ এর এই জনহিতকর কার্যক্রমের পাশাপাশি সচেতনতা ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।