Daily Gazipur Online

লালপুরে রাস্তা এইচবিবি করণ , খুশি গ্রামবাসী

লালপুর ( নাটোর) প্রতিনিধি: লালপুরের পল্লীতে রাস্তা এইচবিবি করন কাজ শুরু হাওয়ায় গ্রামবাসী খুশি।
স্থানীয় সুত্রে জানা যায়, লালপুরের আড়বাব ইউনিয়নের কচুয়া গ্রামের মধ্যে মুচিপাড়া মোড় হতে রাস্তাটি পাকা করার দাবি স্থানীয়দের। বর্ষা মৌসুমে কাঁদায় চলাচল করা অত্যান্ত কষ্টের ছিল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অধীনে ৮১ লক্ষ ৯০ হাজার ৫শ টাকা ব্যায়ে কচুয়া মুচিপাড়া মোড় হতে কচুয়া কারিগরপাড়া ফরজের বাড়ি পর্যন্ত রাস্তার এইচবিবি করণের কাজ চলছে।গত ১৩ ডিসেম্বর শুরু হয়ে ৬০ দিনের মধ্যে রাস্তার কাজ সম্পাদনের চুক্তি রয়েছে।
এ ব্যাপারে লালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান বলেন, স্থানীয়দের চলাচলের জন্য রাস্তাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ, কাজটি ভালো মানের হাওয়ায় গ্রামবাসী খুশি।