Daily Gazipur Online

লালপুরে ৪দফা দাবিতে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

লালপুর ( নাটোর ) প্রতিনিধি :নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে চাকুরী স্থায়ীকরণসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও ফটক সভা করেছে অত্র মিলের শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল চত্বরে বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে ফটক সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অত্র মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, সহ-সভাপতি মঞ্জুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মমিন, সহ-সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান নাহিদ প্রমুখ।
এসময় বক্তারা ঝুঁকি ভাতা, বিভাগীয় প্রমোশন, মৌসুমী হিসেবে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের দাবি জানান।