লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর থেকে ৪০ কেজি গাঁজার গাছসহ শের মোহাম্মদ ওরফে হামান মÐল (৪০) ও আব্দুল কাদের খামারু (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরজাজিরা বিলমাড়িয়া চরে এক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব-৫, রাজশাহী, সিপিসি-২, নাটোর ক্যাম্প। হামান মন্ডল রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পলাশবাড়ি গ্রামের মৃত সাত্তার মÐলের ছেলে এবং কাদের খামারু লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল খামারুর ছেলে।
র্যাব জানায়, র্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মোঃ রাজিবুল আহসানের নেতৃত্বে একটি দল ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় লালপুর উপজেলার চর জাজিরা বিলমাড়িয়া চরে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চল্লিশ কেজি গাঁজার গাছ, দুইটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড, একটি মেমোরী কার্ডসহ হামান মÐল ও কাদের খামারুকে হাতেনাতে আটক করে।
র্যাব আরো জানায়, জিজ্ঞাসাবাদে আটককৃত দুইজন দীর্ঘদিন যাবৎ অবৈধ গাঁজার গাছ উৎপাদন ও এর কাঁচা লতা, পাতা ও ফুল বিক্রয় করে আসছে বলে জনসমক্ষে অকপটে স্বীকার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।