মনির হোসেন জীবন, ঢাকা: রাজধানীর লালবাগের চেয়ারম্যানঘাট ইসলামবাগ এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে যাচ্ছে “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী”র ৯টি ইউনিট।
আজ বুধবার (১৭ ডিসেম্বর, ২০২৫) দেড়টার দিকে লালবাগে আগুনের সূত্রপাত হয়। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ওই লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।
আজ বুধবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তর থেকে পাঠানো ক্ষুধে বার্তায় আগুন লাগার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
এতে বলা হয়, রাজধানীর লালবাগ ফায়ার স্টেশনের ২টি, হাজারীবাগ ২টি, পলাশী থেকে ২টি ও সিদ্দিকবাজার থেকে ৩টি ইউনিটসহ মোট ৯টি ইউনিট আগুনে কাজ করতে ইতোমধ্যে রওনা দিয়েছে।
লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে যাচ্ছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট
