আল আমিন মন্ডল (বগুড়া)ঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (৩রা জুন ২১) বগুড়া গাবতলীর নাড়–য়ামালা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে স্থানীয় বন্দরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক নতুন। নাড়–য়ামালা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক আল হাবীব সীমান্তের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন এবং যুগ্ম আহবায়ক মহব্বত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম টুকু ও তছলিম উদ্দিন খোকা। আরো আরও বক্তব্য রাখেন বিএনপির নেতা সাদেক, শহিদুল, লিটন, বাবলু, বাবু, মজনু, থানা যুবদলের যুগ্ম আহবায়ক স¤্রাট মাহারুফ, যুবদল নেতা বেলাল, রোমান, রুহুল, সাইফুল, মুরাদ, গোলজার, মুকুল, সাগর, আরিফ, ছাত্রদল নেতা সজিব, সুমন, শাকিব, আমিরুল, আশিক, আকাশ, হেলাল, রাজ, ইউসুফ, ইব্রাহিম, হ্নদয়, আল আমিন, সিহাব, ফাইন, জাহিদ, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল খালেক প্রমূখ। দোয়া মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র রুহের মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দূীর্ঘায়ু-সুস্বাস্থ্য ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে সভা ও দোয়া মাহফিল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (৩রা জুন ২১) বগুড়া গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে স্থানীয় হাইস্কুল কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী থানা বিএনপির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন মোল্লা। রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তা’র সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান আতিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল ও যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুস প্রাং। ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সাত্তার, আবু নছর আলম, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি, সদস্য আব্দুর রব বাশার ও যুবদল নেতা মিষ্টার আলী। ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা শ্রমিকদল নেতা আমজাদ হোসেন, ছাত্রদল নেতা সাজেদুর রহমান লতিফ, কালাম, আবু হাসান, ওহাব, আল আমিন, সিহাব, সুলতান, পিয়াস, জাহিদ, শাফি, বাŸলা, স্বপন ও কাফি প্রমূখ। দোয়া মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র রুহের মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দূীর্ঘায়ু-সুস্বাস্থ্য ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
সুখানপুকুরে ছাত্রদলের উদ্যোগে সভা ও দোয়া মাহফিল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়ন এর তেলিহাটা হাফেজিয়া মাদ্রাসায় সুখানপুকুর ইউনিয়ন ছাএদল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুখানপুকুর ইউনিয়ন ছাএদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি’র সভাপতিত্বে এবং ছাএদল নেতা সোহানুর রহমান শিবলু’র পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেপালতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক গোল্লা, বিএনপিনেতা মোফাজ্জল হোসেন, মুহিদুল ইসলাম, বুলেট বাবু, এনামুল হক, মোস্তাফিজ, গাবতলী উপজেলা ছাএদলের সাবেক যুগ্ম আহবায়ক সোহানুর রহমান সোহাগ, যুবদল নেতা আজম,বিদ্যুৎ, শামীম, ছাএদল নেতা সৈকত, বুলবুল, সবুজ ও ইউছুছ। এছাড়া বিএনপি যুবদল ছাএদল ও সেচ্ছাসেবক দলের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।