Daily Gazipur Online

শাহজালালে ১০ কেজি ওজনের ৮২ পিস সোনার বারসহ ইউএস বাংলার কেবিন ক্রু আটক

এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি সোনাসহ ইউএস বাংলা এয়ারলাইন্সের এক কেবিন ক্রুকে আটক করছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। ওই কেবিন ক্রুর নাম রোকেয়া শেখ মৌসুমী (২৪)। জব্দকৃত সোনার মধ্যে ১০ তোলা ওজনের মোট ৮২ পিস বার রয়েছে। উদ্বারকৃত সোনার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরিন টার্মিনালের এ্যারাবেল গেইট এলাকায় থেকে এসব ১০ কেজি সোনা উদ্বার করা হয়।
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো: আলমগীর হোসেন শিমুল আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বেলা ১১টার দিকে মাস্কাট থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকা শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণ করে। আর ওই বিমানের কেবিন ক্রু ছিলেন রোকেয়া শেখ মৌসুমী (২৪)। শাহজালালে বিমানটি অবতরনের পর বিমানবন্দরের অভ্যন্তরিন টার্মিনালের এ্যারাবেল গেইট এলাকা দিয়ে সেই ফ্লাইটের ক্রুরা গ্রিন চ্যানেল পার হচিছল। তখন গোপান সংবাদের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন) সদস্যরা কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমীকে তার কাছে সোনা আছে কি না জানতে চান এবং তাকে চ্যালেঞ্জ করেন। জিঞ্জাসাবাদে সে তখন অস্বীকার করলে পরবর্তীতে তাকে (মৌসুমীকে) শাহজালালের কাস্টম জোনে এনে তল্লাশি করা হয়। পরে তার শরীরের দুই (উরুতে) স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় ১০ কেজি সোনা পাওয়া যায়। প্রতি সোনার বারের ওজন ১০ তোলা। যার মধ্যে মোট ৮২ পিস বার রয়েছে। জব্দকৃত সোনার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। এব্যাপারে ইউএস বাংলা এয়ারলাইন্সের এক কেবিন ক্রুর বিরুদ্বে বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান বিরোধী আইনের (২৫ বি ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জিঞ্জাসাবাদ শেষে তাকে বিমানবন্দও থানায় সোপর্দ করা হবে।