Daily Gazipur Online

শাহরাস্তিতে এসিল্যান্ড লিটুস লরেন্স চিরানকে বিদায়ী সংবর্ধনা

দ্বীন মোহাম্মদ মুন্না, শাহরাস্তি প্রতিনিধি: “যেতে নাহি দিব, হায়; তবু যেতে দিতে হয়, তবু চলে যায়” রবিন্দ্রনাথের এই কবিতার মতোই বিদায় জানানো হয়েছে শাহরাস্তি উপজেলা নির্বাহী অপিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লিটুস লরেন্স চিরান মহোদয়কে। গতকাল উপজেলার মাসিক সমন্বয় ও আইন শৃংখলা সভা শেষে বদলি জনিত কারনে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় সভায় উপস্থিত অতিথিরা বিদায়ী কমিশনারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
বিদায়ী বক্তব্যে লিটুস লরেন্স চিরান বলেন, চাঁদপুরের এই শাহরাস্তি উপজেলায় প্রায় ৪(চার) বছরের অধিক সময় ছিলাম। এতোদিন থাকার সুবাদে শাহরাস্তির প্রতি আমার একটা আত্মার সম্পর্ক তৈরি হয়েগেছে। আমি এ উপজেলাবাসীকে কি দিতে পেরেছি জানিনা। তবে, এখানকার মানুষ খুবই আন্তরিক। আমি এই উপজেলার প্রতিটি মানুষের থেকে অনেক ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি। যদি পুনরায় কখনো সুযোগ হয় শাহরাস্তিতে আসার। আমি কথা দিচ্ছি আপনাদের ভালোবাসা নিতে আবারও আসবো।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবীবা মীরা, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ঘোষ, কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আহসান উল্যাহ চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, শাহরাস্তি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. সিদ্দিকুর রহমান, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি মো. জাবেদ হোসেনসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার সকল বিভাগের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।