Daily Gazipur Online

শিক্ষার মানোন্নয়নে সাপাহার প্রতিবন্ধি বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: প্রতিবন্ধি ছেলে মেয়েদের স্বালম্বি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষে নওগাঁর সাপাহারে অবস্থিত প্রতিবন্ধি বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ সোমবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রতিবন্ধি শিশুদের প্রতিষ্ঠিত করে গড়ে তোলাল উপর বিভিন্ন উপদেশ মুলক বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমাজ সেবা অফিসার শফিকুল ইসলাম, সাংবাদিক তছলিম উদ্দীন, প্রদিপ কুমার সাহা প্রমুখ বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সুধিজন ও প্রতিবন্ধি শিক্ষার্থীদের অভিভাবগন উপস্থিত ছিলেন।