Daily Gazipur Online

শোক দিবসে ৬ হাজার পরিবারের মাঝে খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা ৫ আসনের সরাইয়ে ৬ হাজার দুস্থ-অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন।
রবিবার (১৫ আগস্ট) দুপুরে নিজের হাতে খাবার তুলে দেন তিনি। এ সময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ উপস্থিত ছিলেন।
খাবার বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে নির্মল রঞ্জন গুহ বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিলো জিয়াউর রহমান। তিনিই পরবর্তীতে খুনি ও স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিকভাবে লালন পালন করতে প্রতিষ্ঠা করেছিলেন। জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন তিনি।
আফজালুর রহমান বাবু বলেন, ইতিহাসের জঘন্যতম এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হয়েছে। এটা জাতির কাছে স্বস্তির। তবে এখনো অনেক খুনি এখনো বিদেশে পালিয়ে আছে তাদের দ্রুত দেশে এনে বিচার করতে হবে। একই সঙ্গে হত্যরকাণ্ডের বেনিফিসিয়ালি এবং এই খুনের সঙ্গে জড়িত জিয়াউর রহমানের মরনোত্তর বিচার করতে হবে। কারণ তখন তিনি সামরিক বাহিনীর সেকেন্ড ইন কমান্ড থাকার পরও কোনো উদ্যো গ নেননি। বরং যোগ্যাতা না থাকার পরও পঁচাত্তর পরবর্তী সময়ে খুনিদের বিভিন্ন বিদেশি দুতাবাসে পুনর্বাসন করেছেন। জিয়াউর রহমানের মরনোত্তর বিচার করে জাতি দায়মুক্তি করার দাবি জানান তিনি।
স্বেচ্ছাসেবক লীগ লোক দেখানো নয়, সেবার ব্রত নিয়ে কাজ করছে জানিয়ে আফজালুর রহমান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেবামুলক কাজ করতে স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেছেন। সংগঠনের নেতাকর্মীরা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
এ সময় কামরুল হাসান রিপন বলেন, বঙ্গবন্ধু হত্যার পর সবচেয়ে বেশি বেনিফিসিয়ালি হয়েছে জিয়াউর রহমান। খুনিদের পুনর্বাসন করে সে প্রমাণ করেছেন বঙ্গবন্ধু হত্যনকাণ্ডের সঙ্গে জড়িত। ৭৫ এর খুনিদের দেশে-বিদেশে চাকরি দিয়ে, ব্যবসা-বাণিজ্য দিয়ে পুরস্কৃত করেছিলো, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়েছিলো জিয়া। এখন সময় এসেছে ওই হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের বের করার। জাতি এখন জিয়াউর রহমানের মরনোত্তর বিচার দেখতে চায়। তদন্ত কমিশন গঠন করে ১৫ই আগস্টের মাস্টার মাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি করেন তিনি।
করোনার শুরু থেকে ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা-৫ আসনের অসহায় ও দুস্থ মানুষের কাছে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে ছুটে চলা স্বেচ্ছাসেবক লীগের এই নেতা বলেন, সেবার মানসিকতা নিয়ে স্বেচ্ছাসেবক লীগ সবসময় এভাবেই মানুষের জন্য কাজ করে যাবে।
পরে স্বাস্থবিধি মেনে অসহায়-দুস্থদের মাঝে গণভোজের খাবার বিতরণ করা হয়। একই সঙ্গে ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া কামনা করা হয়।