Daily Gazipur Online

সাপাহারে শিক্ষার মানোন্নয়নে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে উপজেলায় একটি প্রতিষ্ঠানে ২কোটি ৭৩লক্ষ ৫৯হাজার ৫শ টাকা করে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১০কোটি ৯৪লক্ষ ৩৮হাজার টাকা ব্যায়ে ৪তলা বিশিষ্ট উপজেলায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমীক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপণ কাজের শুভ উদ্বোধন করেন।
প্রথমে সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪-তলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন।
ভিত্তি প্রস্তর স্থাপনের পর বিদ্যালয়ের সভাপতি আব্দুল বারী শাহ চৌধুরী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেল প্রশাসক মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম প্রমুখ। প্রধান অতিথি আরো বলেন,আগামী মে মাসের ১৫ তরিখের মধ্যে উপজেলায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করনের লক্ষে ৩ হাজার পরিবারে সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এ সময় সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী,গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।