হাসানুজ্জামান সাকী,নিউ ইয়র্ক: সেলিব্রেটিদের ব্যক্তিগত জীবন আর দশটা সাধারণ মানুষের মতোই। কিন্তু তারপরও সারা পৃথিবীতেই সেলিব্রিটিরা নিজেকে একটু গুটিয়ে রাখতে পছন্দ করেন। সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে থাকেন। তাদের জীবনেও প্রেম আসে, বিয়ে হয়। সন্তানের বাবা-মা হন। কখনও তাদের সম্পর্কে ভাঙন দেখা দেয়। কিন্তু এসব বিষয় কোনোটাই তারা মানুষকে জানতে দিতে চান না।
একটা প্রচলিত ধারণা আছে যে সেলিব্রিটিরা সম্পর্কে জড়িয়ে গেলে, বিয়ে হয়ে গেলে তাদের তারকাখ্যাতি কমে যায়। বিনোদন জগতে তাদের ধস নামে। কিন্তু বিশ্বব্যাপী সেকেলে এ ধারণা ভাঙতে শুরু করলেও বাংলাদেশের সেলিব্রিটিদের অনেকেই পুরনো ধ্যান-ধারণা ছাড়তে পারেননি। এ ক্ষেত্রে সাকিব-অপুর দশ বছরের বিয়ে, সন্তান হওয়া কিংবা বারো বছর ধরে ইমনের স্ত্রী-সন্তানের পরিচয় গোপন রাখার মতো ঘটনার উদাহরণ দেওয়া যায়।

কিন্তু আমাদের এখানে সেকেলে ধারণা ভাঙছে তবে খুবই ধীর গতিতে। সম্প্রতি বাংলা চলচ্চিত্রের নায়ক সিয়াম তার প্রথম চলচ্চিত্র মুক্তি পাওয়ার পরই দীর্ঘ দিনের প্রেমিকাকে বিয়ে করেছেন অনেকটা ঘটা করেই। তিনি তার ক্যারিয়ারে বিয়ে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে মনে করেননি।
তবে এ ক্ষেত্রে যুগান্তর ঘটিয়েছেন চলচ্চিত্রের উঠতি নায়িকা পরিমণি। এই নায়িকা উঠতি হলেও আকাশ ছোয়া তাঁর জনপ্রিয়তা। ছবি মুক্তি পাওয়ার আগেই জনপ্রিয় হয়ে ওঠা এবং অসংখ্য চলচ্চিত্রের নায়িকা হয়ে যাওয়ার উদাহরণ আমাদের দেশীয় চলচ্চিত্রে খুব একটা নেই। অবশ্য সম্প্রতি পরিমণির “স্বপ্নজাল” তাকে বাংলা চলচ্চিত্রের সুন্দরতম নায়িকার পাশাপাশি সুঅভিনয় শিল্পীর মর্যাদায় প্রতিষ্ঠিতকরেছে।
নোট: ছবিগুলো পরিমণির ভেরিফাইড
ফেইসবুক থেকে নেয়া।