Daily Gazipur Online

সিরাজগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরন ও হাত ধোয়ার ব্যবস্থা

আবির হোসাইন শাহিন: ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সিরাজগঞ্জ এর উদ্দ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণ ও সাবান ও জীবানুমুক্তকরন হ্যান্ড ওয়াশ দিয়ে বেসিনে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে ।
সোমবার (২৩মার্চ) সকালে সিরাজগঞ্জ শহরের এম, এ মতিন রোডস্হ জগাই মোড়ে এলাকায় ব্র্যাক আর,এস সি অফিসের সামনে ওই কর্মসূচী পালন করা হচ্ছে এবং অব্যাহত থাকবে বলে জানা যায় ।
সিরাজগঞ্জ ব্র্যাকের আরএসসি ম্যানেজার মোঃ আব্দুল মাজেদ জানান, আমাদের অফিসের অত্র বিল্ডিংয়ে ব্র্যাকের ২টি অফিস, একটি হাসপাতাল এবং জেলা সমাজ সেবা অফিস অবস্থিত । এছাড়াও কয়েকটি পরিবার বসবাস করেন। প্রতিদিন এখানে অনেক রোগী, সেবাগ্রহিতা, বিদেশ ফেরত অভিবাসী, সম্ভাব্য অভিবাসী, অভিবাসী পরিবারের সদস্য, সরকারি-বেসরকারী অনেক অফিসারসহ সাধারণ মানুষ আসা-যাওয়া করেন । আগত মানুষের নিরাপত্তাসহ অফিসে কাজ করা মানুষজনের করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য এই হাত ধোয়ার ব্যবস্থা করা হয় । এ সময় জেলা সমাজসেবা অফিসের সহকারি পরিচালক মোহাম্মদ মতিউর রহমান, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডি, এম মোঃ রকিবুল হোসেন, কাউন্সেলর, ইফ্ফাত আরা রাখী, ব্যবসায়ী ও বিদেশ ফেরত অভিবাসী মোঃ সানোয়ার হোসেন, মাঠ সংগঠক মোঃ শরিফুল ইসলাম, ছাবিহা খাতুন এবং সেবা হাসপাতালের পরিচালক শ্রী খগেন সহ আরো অনেকে উপস্হিত ছিলেন ।