Daily Gazipur Online

সিরাজগঞ্জে কৃষকের ধান কেটে দিলেন ব্যাংক কর্মকর্তারা

আবির হোসাইন শাহিন: এবার সিরাজগঞ্জে কৃষকের ধান কেটে দিলেন অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা। শনিবার (১৮ মে) সকালে জেলার রায়গঞ্জ উপজেলায় পাঙ্গাসী ইউনিয়নে অগ্রণী ব্যাংকের আয়োজনে ধান কাটা হয়।
এসময় জেলার বিভিন্ন শাখার ৭০ জন কর্মকর্তা দুটি ধান ক্ষেতের প্রায় ৫০ শতাংশ জমির ধান কেটে দেন। ব্যাংক কর্মকর্তাদের পাশে পেয়ে কৃষকদের মুখে হাসি ফুটে ওঠে।
উল্লেখ্য, এর আগে নওগাঁর ধামইরহাট উপজেলায় স্থানীয় কৃষি অফিস ও শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা কৃষকদের ধান কেটে দেন।