Daily Gazipur Online

স্বাধীনতা ও আমাদের প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম মিঠু ঃ রাজধানীর কওরান বাজার এলাকায় ‘রেইন রুফ’ রেস্টুরেন্টে বস্তুনিষ্ঠ সংবাদের অগ্রপথিক জাতীয় দৈনিক পত্রিকা দৈনিক সকালের সময় এর আয়োজনে ‘স্বাধীনতা ও আমাদের প্রত্যয়’ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৫ এপ্রিল, ২০২৪ (শুক্রবার) বিকেল ৪টায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন নূর হাকিম ( সম্পাদক ও প্রকাশক দৈনিক সকালের সময়) এবং সঞ্চালনায় ছিলেন জামিল আহমেদ (সিটি সম্পাদক, দৈনিক সকালের সময়)।
‘স্বাধীনতা ও আমাদের প্রত্যয়'(২০২৪) শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। এছাড়াও বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী (একুশে পদকপ্রাপ্ত),, মোল্লা মোহাম্মদ আবু কাওছার (মহাসচিব- ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সভাপতি-বাংলাদেশ রোইং ফেডারেশন), ড. সাজ্জাদ হায়দার( প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ), কবির চৌধুরী তন্ময়(বিশিষ্ট লেখক গবেষক) সহ সকল সিটি রিপোর্টার এবং বিশিষ্টজনেরা।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাঙালির জাতীয় জীবনে অপরিমেয় ত্যাগ, প্রতিবাদ, বিক্ষোভ ও সাফল্যের সূর্যোদয়ে গৌরবময় দিক। ২৬ মার্চ ছিল বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার দিন। এ অর্জন আর আমাদের প্রত্যয়- সব মিলে এই দিবসের তাৎপর্য আমাদের জীবনে অনেক বড়। দেশ এগিয়ে যাচ্ছে, আধুনিক জীবন যাপনের সাথে সংযোজন হচ্ছে নতুন নতুন আধুনিকায়ন। গণমাধ্যম বা সংবাদ পত্র দেশের উন্নয়নসহ সকল প্রকার মত প্রকাশের একটি বড় মাধ্যম। দৈনিক সকালের সময় পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অগ্রনী ভূমিকা পালন করবে এবং এই পত্রিকাটি আরও অদম্য উচ্ছাসে এগিয়ে যাক, এমন প্রত্যায় ব্যক্ত করে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।