Daily Gazipur Online

হট্টগোলের মধ্যেই রাষ্ট্রপতির ভাষণ শুরু, বিরোধী দলের ওয়াকআউট

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের প্রতিবাদে ওয়াকআউট করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টার পর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আমন্ত্রণ জানান অধিবেশনের সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সঙ্গে সঙ্গে ‘জুলাইয়ের সঙ্গে গাদ্দারি’সহ বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। চিৎকার করে রাষ্ট্রপতি যাতে বক্তব্য না দেন, সেই দাবি জানান তারা।
পরে রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধী দলের সংসদ সদস্যরা প্লাকার্ড প্রদর্শনের পাশাপাশি জুলাইয়ের বিভিন্ন স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান।