Daily Gazipur Online

১২ ডিসেম্বর নরসিংদী মুক্ত দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

নরসিংদী প্রতিনিধি : ১২ ডিসেম্বর নরসিংদী মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে নরসিংদী সার্কিট হাউজ থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড নরসিংদীর উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। সেক্টর কমান্ডার ফোরাম’৭১ এর সভাপতি আব্দুল মোতালিব পাঠানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, ডিডিএলজি’র উপ-পরিচালক ড. মাহবুব-উল করিম, সিভিল সার্জন ডা. মো: হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সূর্যকান্ত দাস, সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী প্রমুখ।
বক্তাগন বলেন, ১২ ডিসেম্বর নরসিংদী মুক্ত দিবস এক অবিষ্মরণীয় দিন। আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি শহীদ মুক্তিযোদ্ধা ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং সেই সব বীর শহীদদের, যাদের আত্মতেগে অর্জিত আমার প্রিয় মাতৃভূমি।