ডেইলি গাজীপুর প্রতিবেদক: আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে খোলা থাকবে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। গতকাল শনিবার পার্কের প্রকল্প পরিচালক মিহির কুমার দো স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ২৬ মার্চ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক খোলা থাকবে। ওইদিন পার্কে আগত শিশুদের জন্য বিনা টিকিটে প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। ২৬ মার্চের পরিবর্তে পার্ক বন্ধ থাকবে ২৭ মার্চ (বুধবার)।