টঙ্গীতে মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
335
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ ‘২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে গাজীপুরের টঙ্গীস্থ মনটেজ পলিটেকনিক ইনস্টিটিউট,শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়,আশরাফ টেক্সটাইল মিলস্ হাইস্কুল,আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ আয়োজিত শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা,পৃথক পৃথক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মনটেজ পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ বোরহান উদ্দিন রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল। এ সময় উক্ত অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মো: ওমর ফারুক ইলেকট্রিক্যাল,তামান্না রুবাইয়া মেকানিক্যাল,সাব্বির আহমেদ মেকানিক্যাল,মোঃ রাকিবুল ইসলাম সিভিল,মোঃ ফারিজ উদ্দিন সিভিল,আরিফ মাহমুদ কম্পিউটার,সুমি আক্তার কম্পিউটার, আবদুল মান্নান হাওলাদার টেকনোলজি,মোঃ আবদুল মতিন, মোঃ আবু নাছির খান, মোঃ আবদুল মোতালেব, ফখরুল ইসলাম, খোরশেদ আলম প্রমুখ।
শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয় আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ম্যানেজিং কমিটি সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত ( ৪৩,৪৪ ও ৪৫ নং ওয়ার্ড ) কাউন্সিলর ফেরদৌসী জামান ফিরু।এ সময় উক্ত অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন জাহান, নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন প্রধান শিক্ষক বেলায়েত হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here