চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

0
77
728×90 Banner

ডেস্ক রিপোর্ট: চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) রাতে তিনি ঢাকায় পৌঁছান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব (ডিপিএস) জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের জানান, বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরে বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও দেশে ফেরেন। এ ছাড়া সফরসঙ্গীরা একই ফ্লাইটে দেশে ফিরে আসেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২২ জুন চার দিনের রাষ্ট্রীয় সফরে চীন যান।
সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সফর শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ দফা যৌথ ঘোষণা দেওয়া হয়। এতে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) চীনের সহায়তা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা, শিক্ষা, কৃষি, প্রযুক্তি এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় দেশ সম্মত হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here