টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২

0
30
728×90 Banner

স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকা গতকাল সোমবার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় মাদক ব্যবসার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- আনোয়ার ও শাওন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী কলেজ গেট এলাকার মুক্তারবাড়ি রোডের একটি বহুতল ভবনের নিচতলায় অভিযান চালানো হয়। অভিযানের সময় আনোয়ার ও শাওনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকা উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আমরা আটক করতে সক্ষম হই। আমরা আরো গভীরভাবে তদন্ত করে দেখছি, তারা এই মাদক কোথা থেকে সংগ্রহ করতেন এবং এর সাথে কারা কারা সম্পৃক্ত আছেন। আমরা আশা করছি তদন্তে এই মাদকের মূল হোতারা বেরিয়ে আসবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here