টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

0
51
728×90 Banner

স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির শিকার হয়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২২) মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে টঙ্গী স্টেশন রোড সংলগ্ন ফ্লাইওভারে ওঠার সিঁড়িতে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করে স্থানীয় জনতা। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান জানান, নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে তার পরিচয় জানার চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনায় একটি মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুুতি চলছে বলেও তিনি জানান। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here