পাঁচবিবিতে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও টাকা বিতরণ

0
220
728×90 Banner

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ আজ বুধবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২৮১টি পরিবারের মাঝে টিন ও টাকা বিতরণ করা হয়।
সম্প্রতি পাঁচবিবি উপজেলার বাগুয়ান, নওদা, গোপালপুরসহ বেশ কয়েকটি গ্রামের উপর দিয়ে টর্নেডো বয়ে যায়। এতে নওদা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২৮১টি পরিবারের বাড়িঘর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সরকারি ভাবে উপজেলা প্রশাসন ১১৯টি পরিবারের মাঝে এক ব্যান্ডিল টিন ও ৩ হাজার টাকা, ৮১টি পরিবারের মাঝে এক ব্যান্ডিল টিন এবং ৮১টি পরিবারের মাঝে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল আলম, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা নূর এ শেফা প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here