মুক্তিযুদ্ধা অজি উল্যাহ পাটোওয়ারীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0
220
728×90 Banner

দ্বীন মোহাম্মদ মুন্না, শাহরাস্তি: জাতির শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা সুবেদার অজি উল্যাহ পাটোওয়ারীর (৯৩) মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টা ৩০মিনিটে বার্ধক্যজনিত কারনে তিনি মারা গেছেন (ইন্না-লিল্লাহ… রাজিউন)। তিনি শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের লালিয়ারা পাটোওয়ারী বাড়ির মৃত কেরামত আলীর পুত্র।
১২ মে রবিবার বেলা ১১ ওনার নিজ বাড়িতে রাষ্ট্রীয়ভাবে জানাজা শেষে মুক্তিযুদ্ধা অজি উল্যাহ পাটোওয়ারীর মরদেহেকে ফুল দিয়ে শ্রদ্ধার মাধ্যমে গার্ড অব ওনার প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মীরা।
এছাড়া পৃথক পৃথক ভাবে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)’র পক্ষে কুমিল্লা ১০নং ব্যাটেলিয়নের নায়ক সুবেদার মো. রমিজ উদ্দিন, শাহরাস্তি থানার এসআই কুতুবউদ্দিন লিয়ন গার্ড অব অনার প্রদাণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসি, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার, ইউনিয়ন ভূমি সহকারী মো. মনির হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উম্মে হাবিবা মীরা বলেন, জাতির সূর্য সন্তানের মৃত্যুতে প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমি বিশ্বাস করি আজ আমরা যে স্বাধীন একটি রাষ্ট্রে বসবাস করছি সেটার একমাত্র দাবিদার হচ্ছে এই সূর্য সন্তানেরা। আমি ওনার আত্মার মাগফেরাত কামনা করি।
প্রয়াত মুক্তিযুদ্ধা অজি উল্যাহ পাটোওয়ারীর মরদেহ জানাজা শেষে ওনার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here