যে কারনে কন্যাদের আউটডোরে খেলতে দেবেন না আফ্রিদি

0
206
728×90 Banner

ডেইলি গাজীপুর স্পোর্টস: পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির আত্মজীবনী ‘গেম চেঞ্জার’ এ নিজের মেয়েদের প্রসঙ্গও তুলে এনেছেন। যেখানে লিখেছেন, সামাজিক ও ধর্মীয় কারণে কন্যাদের কখনোই আউটডোর স্পোর্টসে অংশ নিতে দেবেন না।
আনশা, আজওয়া, আসমারা এবং আকসা নামে আফ্রিদি তার চার কন্যাকে আউটডোর স্পোর্টসে নিষিদ্ধ করেছেন। একজন ক্রিকেটার হয়েও তার এমন সিদ্ধান্তে অনেকেই প্রশ্ন তুলেছেন। এমনকি তার বইটি প্রকাশিত হওয়ার পর থেকেই নানা বিতর্কের সৃষ্টি হয়েছে।
নিজ কন্যাদের বিষয়ে আফ্রিদির বক্তব্য, ‘আমার সিদ্ধান্তের ব্যাপারে নারীবাদীরা যে কোন কিছু বলতে পারে। তারা যত দিন চাইবে যে কোন ইভেন্টে ইনডোর স্পোর্টসে অংশ নিক। তবে সামাজিক ও ধর্মীয় কারণে তারা আউটডোর স্পোর্টসে অংশ নিতে পারবে না, আউটডোর নিষিদ্ধ।’কন্যারা ‘খেলাধুলায় খুবই ভাল’ উল্লেখ করে আফ্রিদি আরো বলেন, ‘ছোট দুই মেয়ে আজওয়া এবং আসমারা খেলার পোষাক পরতে পছন্দ করে। তাদেরকে ইনডোরের যে কোন ইভেন্ট যতদিন চায়, খেলার অনুমতি দেয়া হয়েছে। তবে প্রকাশ্য কোন খেলায় আমার মেয়েরা প্রতিদ্ব›িদ্বতা করবে না।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here