ব্রাজিলে মদের দোকানে বন্দুকধারীদের গুলিতে নিহত ১১

0
224
728×90 Banner

ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের রাজধানীর উত্তরাঞ্চলের পারা রাজ্যে একটি মদের দোকানে বন্দুকধারীদের গুলিতে ১১ জন নিহত হয়েছেন। পারা রাজ্যের রাজধানী বেলেমের সহিংসতাপূর্ণ দরিদ্র এলাকা গুয়ামায় গত রোববার মধ্যরাতের এ ঘটনায় ছয়জন নারী ও পাঁচজন পুরুষ নিহত হন বলে জানিয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা। সাতজন বন্দুকধারী এ হামলায় জড়িত ছিল জানিয়ে জি-ওয়ান নিউজের ওয়েবসাইটে বলা হয়, হামলাকারীরা একটি মোটরসাইকেল ও তিনটি গাড়িতে করে এসেছিল। এদিকে হামলায় নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি এবং হামলার সম্ভাব্য কারণ সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। বেলেম শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গত মার্চের শেষের দিকে ৯০ দিনের জন্য জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের শহরটিতে মোতায়েন করে ফেডারেল সরকার। দেশটির সরকারি তথ্যানুসারে, ২০১৭ সালে ব্রাজিলে ৬৪ হাজার হত্যাকাÐের ঘটনা ঘটেছে, যার মধ্যে ৭০ শতাংশ ঘটনায় আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here