ধামরাইয়ে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং এর বিরুদ্ধে শিক্ষার্থীদের ‘না’

0
576
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ধামরাই থানা পুলিশ, বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই, ধামরাই স্কাউট, সুশীল সমাজ, শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনতা মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং এর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। বৃহস্পতিবার উপজেলার সূয়াপুর নান্নার হাই স্কুল মাঠে ধামরাই থানা পুলিশের উদ্যোগে বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই এর সার্বিক সহযোগিতায় পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন। অনুষ্ঠানে মাদক বিরোধী বক্তব্যের পাশাপাশি মাত্র একশ টাকায় পুলিশে চাকরি মিলবে বলেও ঘোষণা দেন তিনি। স্বাগত বক্তব্য রাখেন ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, এসডিআই এর সিইও সামছুল হক প্রমূখ। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম। এসডিআইয়ের পক্ষ থেকে মাদক বিরোধি শ্লোগান সম্বলিত দৃষ্টি নন্দন শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয় উপস্থিত প্রায় দুই সহ¯্রাধিক শিক্ষার্থীর হাতে। এ সময় হাত উঁচিয়ে উপস্থিত শিক্ষার্থীরা এক যুগে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিংএর বিরুদ্ধে ‘না’ ধ্বণি উচ্চারণ করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here