পোরশায় নিতপুর সীমান্তে বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ

0
233
728×90 Banner

সালাউদ্দীন আহম্মেদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশা নিতপুর সীমান্তে থেকে মোঃ মোসাহাক আলী (২৭) নাকম এক বাংলাদেশী গরু রাখালকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মোঃ মোসাহাক আলী উপজেলার নিতপুর ইউনিয়নের চকবিষ্ণপুর কাঁটাপুকুর গ্রামের মোঃ ইমাম হোসেনের ছেলে। ইমাম হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১০টার সময় আর এস-২৩০/২৩১নং পিলার দিয়ে অজ্ঞাত কয়েকজন রাখালের সাথে আমার ছেলে গরু আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় আড়াগাছি-ক্যাদারিপাড়া ক্যাম্পের দায়িত্বরত বিএসএফ সদস্যরা মোসাহাক আলীকে ধাওয়া করে আটক করে।
এঘটনায় নিতপুর বিজিবি ক্যাম্পের দায়িত্বরত সুবেদার মোঃ শফিকের সাথে কথা হলে (খবর লেখা সময় পর্যন্ত) উক্ত বিষয়ে তিনি অবগত নন বলে জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here