পাঁচবিবিতে ডোবা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার

0
225
728×90 Banner

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ডোবা থেকে আপন দুই চাচাত বোনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে উপজেলার পূর্ব উচনা গ্রামে। নিহতরা হল ওই গ্রামের মোখলেছার রহমানের মেয়ে মুনিরা (৬) এবং তার চাচাত বোন রুবেল হোসেনের মেয়ে মরিয়ম (৬) । তারা দুজনেই এনজিও পরিচালিত আশ্রয় স্কুলের শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, সোমবার বৈকালে ঝিরি ঝিরি বৃষ্টির সময় দুই বোন খেলাধুলা করছিল। সন্ধ্যার পর বাড়ীতে না ফেরায় তাদের অনেক খোজাখুজি করে না পেয়ে মসজিদের মাইকে তাদের নিখোজের বিষয়টি জানিয়ে দেওয়া হয়। আজ মঙ্গলবার সকালে পথচারীরা পূর্ব উচনা গ্রামের ফিরোজ হোসেনের বাড়ীর পার্শ্বে ডোবায় তাদের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। স্থানীয়দের ধারনা খেলার সময় অসাবধানতা বশতঃ শিশু দুটি ডোবায় পড়ে পানিতে ডুবে মারা গেছে। এবিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রাথমিক ভাবে মনে হচ্ছে শিশুগুলি পানিতে ডুবেই মারা গেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here