রাবি ঠাকুরগাঁও সমিতি নিয়ে সাবেক সভাপতি- সোহানুর রহমানের কিছু কথা

0
256
728×90 Banner

মাসুদ রানা পলক,ঠাকুরগাঁওঃ ৮০ দশকে প্রতিষ্ঠিত। ৯০ তে সুসংগঠিত নেতৃত্বের দ্বারা পরিচালিত,২০০০ সাল পর্যন্ত সুনামের সহিত চলতে থাকা, ২০০৪-২০১৪ পর্যন্ত বিভিন্ন চড়াই-উৎরাই পেরিয়ে, ২০১৫ তে কিছু উদ্যমী নেতৃত্বের মাধ্যমে পুনরায় প্রতিষ্ঠিত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি শক্ত ভিত্তি নিশ্চিত করে আজকের ঠাকুরগাঁও জেলা সমিতি,বর্তমানে রাবিতে যার অবস্থান সুসংগঠিত ও দৃঢ়।
এই সমিতিকে যারা দীর্ঘ ৪০-৪৫ বছর যাবৎ লালন করে এসেছেন সেই সকল নেতৃবৃন্দের প্রতি জানাই হাজারো সালাম। বৃহত্তর রাজশাহীতে “ঠাকুরগাঁও সমিতি” কোন আঞ্চলিক বিভাজন নয়। এটি একটি যৌথ পরিবার সরূপ। পরিবারের সকল সদস্যকে দেখভাল এবং সকলকে সঠিক দিকনির্দেশনা দিয়ে জীবনের মূল লক্ষে পৌছে দেয়াই হচ্ছে এই সমিতির উদ্দেশ্য। এই উদ্দেশ্যেকে দৃঢ় ভাবে সফল করার জন্যে প্রয়োজন কার্যকরী কমিটির সক্রিয় কার্যক্রম এবং প্রাক্তন নেতৃবৃন্দের পরিচর্যা। এর ফলে একদিকে যেমন উপকৃত হবে সংগঠনটি তেমনি অন্যদিকে বাড়বে একের সাথে অন্যের যোগাযোগ, যেই যোগাযোগে পিছিয়ে আছি আমরা উত্তরের সরল সোজা মানুষজন।
যতটুকু জানি #যোগাযোগে_জটিলতা_হ্রাস_পায়
সম্পৃক্ততা, এই পরিবারে ২০১৫ সাল থেকেই সম্পৃক্ত ছিলাম কোন প্রকার চাওয়া পাওয়ার স্বার্থে নয় এক মায়াবী প্রকৃতিরও কিছু মানুষের টানে।
দায়িত্ব, এক বছর দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ হয়েছিল, অনেক সংগ্রামের সাথে শ্রদ্ধ্যেয় শিক্ষকমণ্ডলীর দিকনির্দেশনা ও সহযোগিতা, প্রাক্তন নেতৃবৃন্দের ভালবাসা এবং এই পরিবারের নিবেদিত প্রাণ কিছু ভালবাসার বড় ভাইয়েদের শাসন ও আদরে একটি বছর অতিবাহিত করেছি।
স্বার্থকতা, এবার ব্যাক্তিগত চাওয়া পাওয়ার দিকের কথা বলতে গেলে
এই পরিবারের সঙ্গে থেকে যা কিছুই শিখেছি যেটা হয়তো কোন বৈতনিক প্রতিষ্ঠানের মাধ্যমেও শেখা সম্ভব ছিল না। আর পেয়েছি অসংখ্য মানুষের ভালবাসা যাদের ভালবাসার কাছে ঋনী হয়ে থাকতে হচ্ছে আজীবন। যতটুকু চেয়েছিলাম না সত্যিই তার চেয়েও শতগুণ বেশি পেয়েছি।
বিদায়, আমরা মনে করি আমরা যারা এই পরিবারের সদস্য হয়েছি তারা কখনই বিদায়ী নই, সবসময় যে কোন প্রয়োজনে পাশে থাকবো আমারা।
আগামীর জন্যে যারা দ্বায়িত্ব পেয়েছেন তারা নিশ্চই অনেক বেশি দূরে এগিয়ে নিবে এই ভালবাসার পরিবারকে। শুভকামনা সকলের প্রতি।
পরিশেষে কৃতজ্ঞতা স্বীকার করছি (ছোট-বড়) সকলের প্রতি যারা সবসময়ই আমাদের পাশে ছিলেন। ভালবাসি ঠাকুরগাঁও জেলা সমিতি পরিবারকে ভালবাসি পরিবারের প্রতিটি সদস্যকে (প্রাক্তন ও বর্তমান)।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here