থানা থেকে আলোচিত ওসিকে স্ট্যান্ড রিলিজ

0
283
728×90 Banner

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: থানায় নিয়ে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে যুবককে পেটানোর অভিযোগ ওঠার পর নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকাররম হোসেনকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। ওসি মো. মোকাররম হোসেনের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার),। এর আগে সোমবার (১১ নভেম্বর) পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন (পিপিএম) স্বাক্ষরিত ওই বদলির আদেশপত্রটি ই-মেইলের মাধ্যমে নড়াইলের লোহাগড়া থানায় পৌঁছায়। এদিকে, পুলিশ স‚ত্রে জানা গেছে, ওসি মোকাররম হোসেনকে নড়াইলের লোহাগড়া থানা থেকে মেহেরপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। প্রশাসনিক কাজে অবহেলার কারণে তাকে তাৎক্ষণিকভাবে নড়াইলের লোহাগড়া পুলিশ স্টেশন ত্যাগ করতে আদেশপত্রটিতে বলা হয়। উলে­খ্য, নড়াইলের লোহাগড়া বাজারের ব্যবসায়ী শিহাব মলি­ককে গত ৪ নভেম্বর থানা ভবনে পুলিশ উপ-পরিদর্শক নুরুছ ছালাম সিদ্দিকসহ মামলার বাদী মনিরুল ইসলাম মলি­ক ও তার ভাই খায়রুল ইসলাম মলি­ক হাতকড়া পরিয়ে চোখ বেঁধে নির্যাতন করে বলে অভিযোগ ওঠে। এ অভিযোগ ওঠার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ ইমরানকে প্রধানসহ পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও) ও কোর্ট ইন্সপেক্টরকে সদস্য করে নড়াইলের পুলিশ সুপার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। আলোচিত এ ঘটনার পরেই ওসি মোকাররম হোসেনকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট স‚ত্রে জানা গেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here