নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর ——- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

0
219
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজ রোববার থেকে নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর করা হবে। দেয়ালে পিঠ ঠেকে গেছে। পিছনে ফেরার আর কোন সুযোগ নেই। এতে যত ধরনের বাধাই আসুক না কেন, আমি এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগিয়ে যাবো। গর্জন আর তরঙ্গের অপর নাম হল চ্যালেঞ্জ। নতুন সড়ক আইনে বেশি জরিমানা মানে বেশি অর্থ নেওয়া নয়। বেশি জরিমানা দিলে শৃঙ্খলা ফিরে আসবে।
সড়কে শৃঙ্খলার ফিরে আনার জন্য সচেতনতা বাড়াতে হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শাস্তির ভয় দেখাই যাদের গাড়ি চালকরা নিরোশায়ীত হয়। গুরুতর আইন করা হয়েছে। আজ থেকে আইন মেনে চলার জন্য সকলকে অনুরোধ করছি।
তিনি আরও বলেন, প্রয়োজন হলে আইন সংশোধন করা হবে। আস্তে আস্তে আইন প্রয়োগ করা হবে। ইচেছ করলে জনগনের চাহিদার বাহিরে যেতে পারিনা। রাজধানীতে কিছু গাড়ি আছে, তারা সিটিং (সার্ভিস) লিখে রাখে। আসলে তারা সিটিং না, চিটিং সার্ভিস। নতুন আইন বাস্তবায়ন করা হবে। কিছুদিন শিথিল করেছিলাম সচেতনতা বাড়াতে। দু’সপ্তাহ সময় দিয়েছিলাম, সেটা শেষ হয়েছে। তাই আজ থেকে নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর করা হবে।
তিনি আজ রোববার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) স্থায়ী ক্যাম্পাসে অডিটোরিয়ামে সড়ক নিরাপত্তা ও সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলাম। মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে এসেছি। সেই কঠিন মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতাময়ী মায়ের মতো আমার পাশে তিনি দাঁড়িয়েছেন। আমার প্রাণরক্ষায় দেবী শেঠি ব্যাপক ভূমিকা রেখেছেন।
নিজেকে মন্ত্রী নয়, দেশের একজন কর্মী দাবী করে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমি কখনোই নিজেকে দেশের মন্ত্রী ভাবি না, একজন কর্মী মনে করি। আমি আমার কাজকে ভালোবাসি। প্রতিদিনের কাজ প্রতিদিন করি। কোন কাজ ফেলে রাখি না। এজন্য রাত দিন কঠিন পরিশ্রম করি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রোড সেক্টর খুব চ্যালেঞ্জিং। আমরা সড়ক যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন করেছি। প্রধানমন্ত্রীর ডায়নামিক নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু থেকে বিশ্বব্যাংক সরে যাওয়ার পর প্রধানমন্ত্রী বললেন, তারা সরে গেছে, তাতে কী হয়েছে। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু হবে। এখন আমাদের দেশের সেই পদ্মাসেতু এখন দাঁড়িয়ে গেছে। দৃশ্যমান হয়েছে। আমি ১৭৯ বার সেই পদ্মা সেতু পরিদর্শন করেছি। বর্তমানে পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি হচেছ ৭৪ ভাগ। ২০২১ সালে পদ্মাসেতু ড্রাবল ডেকার সেতুর (দুয়েল) লাইন চালু করা হবে। তার উপর দিয়ে রেল ও পরিবহন দুটোই যাতায়াত করতে পারবে। ২০২১ সালেই পদ্মাসেতু খুলে দেওয়া হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কর্ণফুলী টানেল হচ্ছে। মেট্রোরেলের কাজও চলছে। মোট ছয়টি মেট্রোরেল তৈরি করা হবে। ২০৩০ সালের মধ্যে সেটা চালু হবে। বন্দরনগরী চট্টগ্রামেও মেট্রোরেল করার চিন্তাভাবনা করছি। ঢাকার বাইরে ১০টি ফ্লাইওভার নির্মাণ করেছি, আরও ১০টি নির্মাণাধীন আছে। ঢাকা-সিলেট মহাসড়ক চার লেন করা হবে। এ মহাসড়কে এডিবি অর্থায়ন করবে। চট্টগ্রাম-কক্সবাজার সড়কও চার লেন হবে। পর্যায়ক্রমে দেশে দুই লেনের পরিবর্তে সব মহাসড়ক চার লেন করা হবে। সেনাবাহিনী এত সুন্দরভাবে তৈরি করেছে, ঢাকা-মাওয়া-ভাঙ্গা সড়ক ইউরোপের রাস্তাকেও হার মানাবে।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অবকাঠামোগত উন্নয়নের কমতি নেই। কিন্তু, আমাদের সংকট হচ্ছে সড়কে শৃঙ্খলা। এই শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে যাচ্ছি। আমাদের সমস্যা হচ্ছে, কোথাও দুর্ঘটনা ঘটলে স্থানীয় জনগণ রাস্তায় নেমে আসে। তখন তারা সড়কে রোড স্পীরিট বেকারের দাবী জানায়। নসিমন-করিমন ২২টি রুটে এগুলো নিষিদ্ব করেছি।
সড়কে বিশৃঙ্খলার জন্য মোটরসাইকেল দায়ী দাবী করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তারা নিজেদের পথের রাজা মনে করে। এটা একটা উপদ্রব। আমরা যে পারি না, তা না। এখন ঢাকা শহরে কোথাও হেলমেটছাড়া চালক-যাত্রী পাবেন না। আর যারা বাইকে হেলমেট পরে না, তারা হলো রাজনৈতিক কর্মী। এখন আগের চেয়ে উল্টো পথে চলার অভ্যাস কমেছে। ভিআইপি বিড়ম্বনাও অনেক কমেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমি যখন ছাত্র ছিলাম তখন ক্লাসে ছাত্র হিসেবে ভালো ছিলাম। স্কলারশিপের টাকায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আমার নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বী ছিলেন মওদুদ আহমেদ। মা বললেন, বাবা, তুমি আর নির্বাচন করো না। সেটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ১৯৯৬ সালে বিপুল ভোটে বিএনপি’র দলীয় প্রার্থীকে পরাজিত করে আমি জয়লাভ করি।
তিনি আরও বলেন, সেই নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন। আমি কাজ-পাগল মানুষ। আমার সময়েই বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।
ওবায়দুল কাদের এমপি বলেন,আমরা মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছি। যে দেশ পাকিস্তানকে যুদ্ধ করে জয়ী হয়েছে, সেই বাংলাদেশ এখন সব সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে। এখন পাকিস্তানের টিভির টকশোতে আলোচনা হয়, মুঝে বাংলাদেশ বানাদো। বিধবংশী বোমা ছাড়া আর সকল ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে আমরা এগিয়ে আছি।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে বাংলাদেশ ভারত ও পাকিস্তানকে পিছনে ফেলে আজ অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। সমুদ্র সীমা ও বঙ্গবন্ধু স্যাটেলাইন বিজয় করেছে। ৯৪ ভাগ মানুষ বিদ্যুতের সুবিধা ভোগ করছে। বিশ্বের মধ্যে জিপিটিতে বাংলাদেশ এখন এক নম্বরে আছে। বর্তমান সময়ে আমাদের দেশের তরুনরা যে সাহস দেখাচেছ আগামী দিনে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে।
আলোচনা অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ব্যালেঞ্জ করে এবার দেশে পেয়াজের ব্যবসা দেয়া হচেছ। আমাদের দেশীয় পেয়াজ যখন বাজারে আসবে তখন আর বিদেশ থেকে পেয়াজ আমরা অঅমদানী করবো না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার, উপ-উপাচার্য অধ্যাপক ড. তোফাজ্জল হোসেন, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড.চার্লস সি ভিনালুয়েভা প্রমুখ। অনুষ্ঠানে এআইইউবির শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী সহ অন্যান্য অতিথিরা এসময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here